প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৫। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে হামিম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত হামিম সাতকানিয়া উপজেলার আফজলনগর ফজর বর বাড়ি এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কেরানিহাট সিটি সেন্টার এলাকায় কয়েকজন দুর্বৃত্ত হামিমকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মো. মহিউদ্দিন জানান, হামিমের সঙ্গে কারও পূর্ব কোনো বিরোধ ছিল কি না কিংবা কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনার খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…
রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই দিনব্যাপী পালিত হলো দ্বিতীয় 'টাইমস স্কোয়ার দুর্গা…
This website uses cookies.