
কোনো ধরনের মেডিকেল পরীক্ষা বা রক্তের নমুনা সংগ্রহ না করেই বিদেশগামী যাত্রীদের মেডিকেল ফিটনেস সনদ দেওয়ার অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয় নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোডে অবস্থিত এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানটির নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা করে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে তদন্ত চালানো হয়। তদন্তকালে বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, অভিযানে গিয়ে বেশ কিছু গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়েছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টারও পাওয়া যায়নি। এছাড়া অনেক ক্ষেত্রে কোনো পরীক্ষা না করেই এবং রক্তের নমুনা সংগ্রহ না করেই বিদেশগামী যাত্রীদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছে।
অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবে না বলে স্বীকারোক্তি দেয়। এই স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কর্তৃপক্ষকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২