
আজ ( ১২ আগস্ট) শনিবার সকালে চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন। শিক্ষা ছাড়া জাতির উন্নতি যে সম্ভব নয়, তা অনুধাবন করেছিলেন বঙ্গবন্ধু। তাই তিনি একটি শিক্ষিত জাতির স্বপ্ন দেখেছিলেন।
আজ ( ১২ আগস্ট) শনিবার সকালে চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্নের মৃত্যু ঘটাতে পারেনি। উন্নয়নের স্বপ্নসারথী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ কর্মের মাধ্যমে প্রতিফলিত করে তার স্বপ্নের অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( চাঁদপুর সদে সার্কেল) মোঃ ইয়াসিন আরাফাত,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, হরুনুর অর রশিদ তালুকদার,আব্দুল হান্নান মিয়াজী, সেলিম পাটওয়ারী,ইব্রাহিম খান
সহ কলেজ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২