প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩২
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ায় শিল্পী শীল (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্বামী রবি সওদাগর জানান, তিনি বাজারে নিজের দোকানে ব্যস্ত ছিলেন এবং তার স্ত্রী শিল্পী শীল বাড়িতে একাই ছিলেন। স্ত্রীকে ছুরিকাঘাত করার খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ছুটে যান এবং মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় হিন্দু নেতা শান্তি নন্দী জানান, রবি সওদাগরের পরিবার এলাকায় অত্যন্ত শান্ত ও সামাজিক হিসেবে পরিচিত এবং তাদের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। দম্পতির সন্তানরা পড়াশোনার সুবাদে চট্টগ্রাম ও ঢাকায় থাকেন। নিজ বাড়িতে এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে এই ঘটনা ঘটেছে, তা পুলিশ খতিয়ে দেখছে।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.