Header Premium (728×90)

Categories: জাতীয়

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যমে অস্বাভাবিক আচরণ ও অসংলগ্ন কথাবার্তার ভিডিও ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মান্নানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। সোমবার নারায়ণগঞ্জ নৌ পুলিশের জেলা সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভিডিওটি নজরে আসার পর এএসআই মান্নানকে প্রত্যাহার করে তাঁর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ঘটনার তদন্তে সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশে সেন্ট্রাল ৫ নম্বর খেয়াঘাট এলাকার একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্য আবদুল মান্নান মাটিতে বসে ও দাঁড়িয়ে অস্বাভাবিকভাবে নাচছেন এবং গান গাইছেন। গানের সুরে তাঁকে বলতে শোনা যায়, ‘কেন হবে না, ফাঁসি গো আমার’। একপর্যায়ে তাঁকে বিলাপ করতেও দেখা যায়। তাঁর এমন অসংলগ্ন আচরণ দেখতে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। পরে চায়ের দোকানের পাশে থাকা একটি খাটে শুয়ে তিনি আপত্তিকর কথাবার্তা বলেন। এ সময় কাভার থেকে নিজের মুঠোফোনটি বের করে নিচে ছুড়ে ফেলেন এবং চা খাওয়ার জন্য দোকানিকে টাকা দেন।

সেখানে উপস্থিত লোকজন তাঁর এমন আচরণের কারণ জানতে চাইলে এএসআই আবদুল মান্নান বলেন, তাঁর স্ত্রী তাঁকে মারধর করেছেন। সেই ক্ষোভে তিনি মাদক সেবন করেছেন। একই সঙ্গে তিনি পুলিশ ও চাকরি থেকে পদত্যাগ (রিজাইন) করেছেন বলেও দাবি করেন।

এ বিষয়ে নৌ পুলিশের এসপি (অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) আলমগীর হোসেন জানান, এএসআই মান্নানের স্ত্রী তাঁর সঙ্গে নারায়ণগঞ্জে থাকেন না। মান্নান আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) কর্মরত ছিলেন। কিছুদিন আগে বদলি হয়ে তিনি নারায়ণগঞ্জের সদর নৌ থানায় যোগদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

19 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

50 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

56 minutes ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

1 hour ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

2 hours ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

2 hours ago

This website uses cookies.