গ্রাহকদের সাথে অসদাচরণ, অনিয়ম ও হয়রানির অভিযোগে অভিযুক্ত সোনালী ব্যাংক রংপুর পীরগাছা শাখার ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে সোমবার সকালে নিশ্চিত করেছেন ওই শাখার জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তা (এসপিও) ইকবাল বাহার।
এর আগে মনিরুজ্জামানের বিরুদ্ধে গ্রাহকদের নানা হয়রানি, দুর্ব্যবহার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিবরণ তুলে ধরে ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২: ৪৬ মিনিটে ‘আমার দেশ’ অনলাইনে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পর ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং রোববার দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এজিএম কামাল পাশাকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য সদস্য ছিলেন প্রধান কর্মকর্তা (পিও) আতিকুল ইসলাম।
তদন্ত কমিটির সদস্যরা রোববার দিনভর পীরগাছা শাখায় সরেজমিনে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা একাধিক ভুক্তভোগী গ্রাহকের সাথে কথা বলেন এবং প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করেন। তদন্ত চলাকালে ব্যাংকের সাধারণ গ্রাহকরা শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে চেকবই ও সলভেন্সি সার্টিফিকেট প্রদানে টালবাহানা, ঋণ কার্যক্রমে অনিয়ম, দুর্ব্যবহার এবং তার কক্ষে সাধারণ গ্রাহকদের প্রবেশাধিকার সীমিত রাখার মতো গুরুতর অভিযোগ তোলেন।
প্রাথমিক তদন্তেই এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে তদন্ত শেষ হওয়ার মাত্র একদিনের মাথায় সোনালী ব্যাংক কর্তৃপক্ষ অভিযুক্ত শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
This website uses cookies.