প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ৪৪
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে মোকছেদ গাজী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযানের সময় বালুভর্তি একটি বোটও জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খোলপেটুয়া নদীতে অবৈধ উপায়ে বালু উত্তোলন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে বালুভর্তি বোট জব্দ করার পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোকছেদ গাজীকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোকছেদ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে খোলপেটুয়াসহ উপজেলার অন্যান্য নদ-নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
This website uses cookies.