
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ রোববার সকালে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি যাত্রীদের হয়রানি বন্ধে এবং ব্যাগেজ হস্তান্তরের সময় কমিয়ে আনতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।
পরিদর্শনকালে দুপুর ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেচ্ছা-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মন্ত্রী উড়োজাহাজের কার্গো হোল্ড খোলা থেকে শুরু করে ব্যাগেজ হ্যান্ডলিং এবং যাত্রীদের হাতে নিরাপদে ব্যাগেজ পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি নিজে উপস্থিত থেকে তদারকি করেন।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিমানবন্দরে আসা যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনায় সময় কমিয়ে আনা অত্যন্ত জরুরি। ব্যাগেজ সরবরাহের গতি বাড়াতে তিনি উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট এবং কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়া কোনো ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের পরিকল্পিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে বলেন।
যাত্রীসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী। এর মাধ্যমে যাত্রীরা ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য জানতে পারবেন। পাশাপাশি, বিমানবন্দরে আসা যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত সেবা নিশ্চিত করতে ওয়াশরুমগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরিদর্শনকালে তিনি কয়েকটি ওয়াশরুম ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন。
can-be-seen-as-well-that-the-minister-is-very-serious-about-the-issue. মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বর্তমান সরকার দেশের বিমানবন্দরগুলোতে যাত্রী হয়রানি রোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ব্যাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রী পর্যায়ের এই তদারকি যাত্রী হয়রানি লাঘবে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৯
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২