সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুনুর রশিদ (৩৭) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পালেগ্রাম তালুকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। প্রায় ২০ বছর ধরে তিনি প্রবাসে কর্মরত ছিলেন। আবুধাবিতে তিনি নিজস্ব লাইসেন্সের অধীনে শ্রমিকদের নিয়ে ভবনের ডেকোরেশন, টাইলস ও ডিজাইনের কাজ করতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফরিদ জানান, ঘটনার দিন রাতে কাজ শেষে বাসায় ফেরার পর এসি নষ্ট হয়ে যায়। সেটি মেরামতের জন্য তিনি ছাদে উঠেছিলেন। মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর পাঁচ দিন পর শনিবার রাত সাড়ে ৮টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাত ৯টার দিকে স্বজনরা বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পালেগ্রাম মাগন আলী জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…
রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
This website uses cookies.