বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি রাজপথে নেমেছেন এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সমাবেশে ডা. শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চাঁদাবাজদের কারণে দেশের মানুষ অতিষ্ঠ এবং কোনো চাঁদাবাজকে মানুষ বরদাস্ত করবে না। সাম্প্রতিক সময়ে সিফাত নামের এক ব্যক্তির গ্রেফতার ও তার গালি দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি ওই গালিকে সমর্থন করেন না। তবে সিফাত যে কারণে প্রতিবাদ ও গর্জে উঠেছিল, সেই সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি। অন্যথায় দেশের ১৮ কোটি মানুষ সিফাত হয়ে উঠবে বলেও সতর্ক করেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, দেশের মানুষ তাদের অধিকার আদায়ে কোনো প্রকার ছাড় দেবে না। লংমার্চের পথে কোনো বাধা এলে তা উপেক্ষা করেই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে। রাজপথ ও জাতীয় সংসদ—উভয় জায়গাতেই জনগণের অধিকারের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের বহরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
This website uses cookies.