Header Premium (728×90)

Categories: জাতীয়

নিষেধাজ্ঞা শেষে পর্যটকদের পদচারণায় মুখর সুন্দরবনের করমজল

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রজনন মৌসুমে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত পর্যটক প্রবেশসহ বিভিন্ন কার্যক্রমে নিষেধাজ্ঞা ছিল। দীর্ঘ তিন মাসের এই বিরতি শেষে ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবনের দুয়ার আবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার চতুর্থ দিনেই বাগেরহাটের মোংলা করমজল পর্যটনকেন্দ্রে প্রকৃতিপ্রেমীদের ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকবাহী নৌযানগুলো করমজলের ঘাটে ভিড়তে থাকে।

পরিবার-পরিজন নিয়ে আসা পর্যটকদের পদচারণায় পুরো এলাকাটি প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। কেউ সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, কেউ ফুটট্রেইলে ঘুরে ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন। ঢাকা থেকে আসা পর্যটক শাওন খান বলেন, সুন্দরবন বন্ধ থাকায় অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। খোলার খবর পাওয়ার পরই পরিবার নিয়ে ঘুরতে এসেছি এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য খুবই ভালো লাগছে। গোলাম রাব্বানী নামে আরেক পর্যটক জানান, বাচ্চাদের নিয়ে এসে তিনি আনন্দিত এবং এত পর্যটক দেখে বোঝা যাচ্ছে সবাই সুন্দরবনে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। শুরুতে আবহাওয়াজনিত কারণে পর্যটকের সংখ্যা কিছুটা কম থাকলেও এখন আবহাওয়া অনুকূলে থাকায় উপস্থিতি বাড়ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞার পর পর্যটনকেন্দ্রগুলোতে কর্মচাঞ্চল্য ফেরায় স্থানীয় নৌযান মালিক, মোংলার হোটেল-রেস্তোরাঁ এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। সুন্দরবনের এই অপার সৌন্দর্য ও জীববৈচিত্র্য ধরে রাখতে পর্যটকদের সচেতনতা এবং বন বিভাগের নিয়ম মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪৫

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

32 minutes ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

35 minutes ago

মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…

39 minutes ago

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

45 minutes ago

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

1 hour ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

1 hour ago

This website uses cookies.