Header Premium (728×90)

Categories: জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় যেসব কাজ করা নিষিদ্ধ জানাল দূতাবাস

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় দেশটিতে গিয়ে যেসব কাজ করা যাবে না, তা নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার সকাল ১০টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে বার্থ ট্যুরিজম বা শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়া নিষিদ্ধ। এছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যায়, এমন কোনো কাজ করা যাবে না। একই সঙ্গে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা এবং ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করাও এই ভিসার শর্ত অনুযায়ী অনুমোদিত নয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা মূলত দেশটিতে একটি নির্দিষ্ট ও সীমিত সময়ের ভ্রমণের জন্য দেওয়া হয়। সাধারণত ব্যবসায়িক ভ্রমণের জন্য ‘বি১’ ভিসা এবং পর্যটন বা চিকিৎসাসংক্রান্ত ভ্রমণের জন্য ‘বি২’ ভিসা ব্যবহার করা হয়ে থাকে।

আর পর্যটন-চিকিৎসাসংক্রান্ত কাজে ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্র ‘বি২’ ভিসা দিয়ে থাকে।.বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ বন্ড ২০ হাজার ডলার

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭…

3 minutes ago

হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ

পোর্টসমাউথের মাঠে শেফিল্ড ইউনাইটেডের ৩-২ গোলের পরাজয়ের ম্যাচে হামজা চৌধুরীর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ কোচ…

31 minutes ago

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত…

40 minutes ago

খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে

সকালের নাশতা কিংবা বিকেলের আড্ডায় জনপ্রিয় খাবার শিঙাড়া। তবে খালি পেটে এটি খেলে হজমের সমস্যা,…

54 minutes ago

পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত ২০ জন শিক্ষার্থী ও…

58 minutes ago

প্রাথমিক গণিত শিক্ষায় এআই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে ডাচ গবেষকদের গবেষণা

নেদারল্যান্ডসের রাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাটিগণিতে দক্ষতা বাড়াতে এআইযুক্ত শিখন-প্রযুক্তি কার্যকর ভূমিকা…

1 hour ago

This website uses cookies.