বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। সরকারের চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ৮৯,৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এই খাতে মোট ব্যয়ের পরিমাণ ১ লাখ ৪১ হাজার কোটি টাকারও বেশি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বাজেটের ওপর চাপ কমানোর লক্ষ্য নিয়ে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। এসব কারণে পে-স্কেলটি একবারে কার্যকর না করে দুই বছর ধরে ধাপে ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে। নতুন এই কাঠামোতে স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিতে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে।
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় মূল বেতন মোট তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে, যার সময়সীমা ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বিভিন্ন ধরনের ভাতাসমূহ ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে।
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪২
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
This website uses cookies.