চট্টগ্রাম মহানগরীর প্রান্তিক পর্যায়ে বিশুদ্ধ পানির তীব্র সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে একটি নতুন সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার সকালে নগরীর হোটেল রেডিসন ব্লু’তে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, নগরীর পতেঙ্গার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হচ্ছে।
তিন বছর মেয়াদী এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তারিকুল ইসলাম এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ইয়ান ভ্যান ডার লিন্ডেন এবং পানি ও জলবায়ু বিষয়ক প্রথম সচিব ইজে ক্রুজেন উপস্থিত ছিলেন। এই উদ্যোগে নেদারল্যান্ডস দূতাবাস কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করছে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর, তবে এককভাবে সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তিনি বলেন, অর্থনীতির নতুন সংজ্ঞায় এখন সরকারি সেবায় পিপিপি মডেল প্রয়োগ করা হচ্ছে, যেখানে সরকার ও বেসরকারি খাত যৌথভাবে অর্থায়ন ও সহযোগিতা করবে। এই মডেলের দীর্ঘমেয়াদী সুফল পেতে রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া চট্টগ্রামের বর্ষাকালীন পানি নিষ্কাশন সমস্যা নিয়েও নেদারল্যান্ডস দূতাবাসের সঙ্গে আলোচনার কথা জানান তিনি।
চলতি বছরের মে মাসে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, পতেঙ্গার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের ১ লাখ ৬৪ হাজার ৯৯ জন বাসিন্দার নিরাপদ পানি প্রাপ্তির সুযোগ খুবই সীমিত। এলাকাটির মাত্র ২০ থেকে ৪০ শতাংশ বাড়িতে ওয়াসার পাইপলাইন পৌঁছেছে। অধিকাংশ বাসিন্দা বাধ্য হয়ে বেসরকারি ভেন্ডরদের কাছ থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০ লিটার পানি ২৫ থেকে ৫০ টাকা মূল্যে কেনেন। এছাড়া ওই এলাকার ভূগর্ভস্থ পানি অত্যন্ত লবণাক্ত, যার মাত্রা জাতীয় নিরাপদ সীমার (১ হাজার পিপিএম) তুলনায় ৩ হাজার পিপিএম পর্যন্ত পাওয়া গেছে। এই বাস্তবতায় ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের এই যৌথ উদ্যোগ পানি সরবরাহ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
This website uses cookies.