
সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ অনেক দূর এগিয়েছে। ইতোমধ্যে এর নকশা তৈরি সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই এই মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে। বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ত্রাণমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা নদী আজ শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে এই নদী কেবলই ধুধু বালুচরে রূপ নেয়। এই পানির ন্যায্য হিস্যার দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। বর্তমান প্রধানমন্ত্রী সুদূর লন্ডন থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিএনপি ম্যান্ডেট পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এখন দ্রুত কাজ শুরু হতে যাচ্ছে।
যমুনার চরাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বন্যার সময় চরাঞ্চলের মানুষ অত্যন্ত অসহায় হয়ে পড়েন। নিজেদের জীবন এবং গবাদিপশু নিয়ে তারা চরম বিপাকে পড়েন। এই সংকট থেকে মানুষকে মুক্তি দিতেই চরাঞ্চলে গবাদিপশুর আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যাতে দুর্যোগের সময় মানুষ ও তাদের গৃহপালিত পশু একসঙ্গে নিরাপদ আশ্রয় পেতে পারে।
উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২