
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দীর্ঘ বিরতির পর সংসদে তার এই উপস্থিতিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
জানা গেছে, গুরুতর অসুস্থতার কারণে মির্জা আব্বাস দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার রাত পৌনে ১০টায় তিনি দেশে ফেরেন। সুস্থ হয়ে ওঠার পর বুধবারই তিনি পুনরায় সংসদীয় কার্যক্রমে সক্রিয় হলেন।
সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে মির্জা আব্বাস সংসদ ভবনে নিজের দাপ্তরিক কার্যালয়ে যান। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর অফিসে ফিরে তিনি দাপ্তরিক কাজ সম্পন্ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি সংসদ অধিবেশনে যোগ দিলে স্পিকার ও তার সহকর্মীরা তাকে স্বাগত জানান।
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩২
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২