
ভোলার দৌলতখানে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা নাহিদ হোসাইনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার পুলিশের একটি বিশেষ দল উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। অভিযানে নাহিদের বসতঘরের শয়নকক্ষে তোশকের নিচ থেকে একটি সেমি অটোমেটিক ক্যালিবার ৭.৬২ এমএম চায়না তৈরি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সানজিব মৃধা ও সদস্যসচিব মো. সোহান হাওলাদার জানিয়েছেন, আইনশৃঙ্খলা ভঙ্গ ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে (প্রায় সাত মাস আগে) নাহিদ কাজীকে চরপাতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। তারা আরও জানান, বহিষ্কৃত হওয়ার পর থেকে সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫৮
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার পুলিশের একটি বিশেষ দল উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় নাহিদের বসতঘরের শয়নকক্ষে তোশকের নিচ থেকে ১টি সেমি অটোমেটিক ক্যালিবার ৭.৬২ মিমি চায়না তৈরি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২