Header Premium (728×90)

Categories: জাতীয়

নবীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে একটি শোভাযাত্রা বের করা হয় এবং পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমি কিবরিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বয়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াসিনী ও তৌহিদুল ইসলাম চৌধুরী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার।

এ ছাড়াও আলোচনা সভায় মো. নুরুল আমিন, অরবিন্দু রায়, সোয়াদ আহমেদ জুয়েল, মহিবুর রহমানসহ নবীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশ ও জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি অতীতে সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রধান অতিথির বক্তব্যে ড. রেজা কিবরিয়া নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…

47 minutes ago

চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…

49 minutes ago

শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হয়েছে।…

55 minutes ago

আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…

2 hours ago

উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সাত মাস পর উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, পানি ও…

2 hours ago

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়েছে। এর মধ্যে…

2 hours ago

This website uses cookies.