
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৩৭
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্থায়ী এই সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের কারণে মিরপুর বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং মিরপুর-শ্রীমঙ্গল সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় খেলা নিয়ে বানিয়াগাঁও গ্রামের আবদাল মিয়ার ছেলে মুরাদ এবং পশ্চিম জয়পুর গ্রামের হাজী খুরশেদ মিয়ার ছেলে উজ্জ্বলের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও একটি পক্ষ তাতে সম্মত হয়নি। এর জের ধরেই বুধবার সন্ধ্যায় উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিরপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুষলধারে বৃষ্টির মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে রাত ৯টা পর্যন্ত চলে এই ধাওয়া-পাল্টাধাওয়া।
সংঘর্ষের সময় অনেক ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এছাড়া সংঘর্ষে ব্যবহৃত ইটের টুকরো বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন তালুকদার সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের ৫ জন করে মোট ১০ জনকে থানায় ডাকা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২