
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর এমনভাবে ভেঙে দিয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) ভোলায় তিন দিনের সফরে এসে নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি এবং এর জন্য সবাই আন্দোলন করেছেন। তিনি বলেন, সরকার বিষয়টি দেখছে এবং হিজলা-মুলাদী হয়ে শরীয়তপুর দিয়ে সরাসরি ঢাকা যাওয়ার বিকল্প সড়কটিও বিবেচনা করা হচ্ছে, যা প্রায় ৪০ মিনিট সময় সাশ্রয় করবে। তিনি আরও জানান, এই সড়কের জন্য প্রায় ৮ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। মন্ত্রী উল্লেখ করেন, এক ভোলার জন্যই ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করতে হচ্ছে, যা গত ছয় মাসে ৩০০ আসনের মধ্যে অনন্য একটি নজির।
নিজের দায়িত্ব প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততার সঙ্গে পালন করবেন। বিগত ১৮ বছরের রাজনৈতিক জীবনে তিনি কোনো লোভ-লালসায় পা দেননি উল্লেখ করে বলেন, ভোলার উন্নয়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, সংসদ সদস্য হিসেবে গত ছয় মাসে তিনি কোনো অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না। তার দল বা নাম ব্যবহার করে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলবাজি করলে তারা দলের কেউ নয় বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। এছাড়া টিআর ও কাবিখা প্রকল্পে কোনো অনিয়ম হলে ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতা-কর্মী ও সাধারণ মানুষ মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলার খেয়াঘাট ও নতুন বাজার চত্বরে জড়ো হন। লাহারহাট থেকে স্পিডবোটে ভোলা খেয়াঘাটে পৌঁছালে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ আলমগীরের নেতৃত্বে বিএনপি ও বিজেপির নেতারা তাঁকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উকিলপাড়ায় নিজ বাসায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২