Header Premium (728×90)

Categories: জাতীয়

গাজীপুরের টঙ্গীতে কুকুর বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে যাত্রী নিহত

গাজীপুরের টঙ্গীতে অটোরিকশা উল্টে জয়নাল আবেদীন (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় ‘এ ওয়ান পলিমার’ কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জব্বার আলীর ছেলে। তিনি টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং নতুনবাজারের ‘সানোফি অ্যাভেন্টিস’ নামের একটি ওষুধ কারখানার ক্যান্টিনে কর্মরত ছিলেন। এ ঘটনায় জালাল উদ্দিনসহ আরও দুই যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য জয়নাল টঙ্গী টিঅ্যান্ডটি বাজার থেকে ইজিবাইকে ওঠেন। দ্রুতগতিতে চলা ইজিবাইকটির সামনে হঠাৎ দুটি কুকুর চলে আসলে চালক আকস্মিক ব্রেক কষেন। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং সামনের সিটে থাকা জয়নাল অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত বাকি দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহমুদ ইকবাল হাফিজ জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিহত জয়নাল আবেদীন (৪৫) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জব্বার আলীর ছেলে। তিনি টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন, নতুনবাজারের ‘সানোফি অ্যাভেন্টিস’ নামের একটি ওষুধ কারখানার কেন্টিনে কর্মরত ছিলেন। এ ঘটনায় জালাল উদ্দিনসহ (৬০) আরো দুই যাত্রী আহত হয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…

18 minutes ago

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…

28 minutes ago

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…

34 minutes ago

গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…

40 minutes ago

ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…

45 minutes ago

এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের

যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…

1 hour ago

This website uses cookies.