রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনাল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৩১ আগস্ট) রাতে এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত ও আহত বিমানবাহিনীর সদস্যরা ওই রাতে বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালন করছিলেন। দায়িত্ব পালনকালে তাদেরকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে গাড়িটি থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।
ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু হয় এবং চারজন আহত হন। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান ও পরবর্তী কার্যক্রমের জন্য নিহত ও আহত সব সদস্যকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালন করছিলেন তারা। ডিউটিকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এবং ৪ সদস্য আহত হন।
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…
সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
This website uses cookies.