
চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন ও তার মিডিয়া সেলের পক্ষ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানানো হয়েছে। স্ট্যাটাসে উল্লেখ করা হয়, মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করা এবং তাদের মেধা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে, দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মিলন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে প্রধানমন্ত্রী ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার বিষয়টিও বিবেচনায় রেখেছেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের প্রায় ১৯ হাজার মাধ্যমিক স্কুল রয়েছে। সেগুলোতে প্রতিটি ক্লাসে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী একটি গিফটের কথা বলবেন, আর সেটি হচ্ছে ‘পিংকি মোটরসাইকেল’। তিনি জানান, এসবই মূলত শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করার প্রয়াস।
উল্লেখ্য, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে সব বোর্ড মিলিয়ে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তবে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ঠিক কতজন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন, সেই তথ্য আলাদা করে জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২