রাজধানীর তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। সোমবার বিকেল ৩টার দিকে ঢাকা মেট্রো সার্কেল-৩ (তুরাগ) কার্যালয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আনসার সদস্যদের তৎপরতায় চক্রের তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন যানবাহনের নতুন রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ এবং মালিকানা পরিবর্তনের বিপুল পরিমাণ কাগজপত্র উদ্ধার করা হয়। এই অভিযানে আনসার বাহিনীর পিসি মো. অপু সারোয়ার, সদস্য ইদ্রিস আলী ও সদস্য জুয়েল রানা দায়িত্ব পালন করেন।
আটককৃতরা হলেন—ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা মো. রাকিব আজিজ (৪০), বাড্ডা এলাকার মো. কামরুল হাসান (২২) এবং ভোলার বাসিন্দা মো. শাহিন (৩৩)।
আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. রাকিব আজিজ ও মো. কামরুল হাসানকে দুই মাস করে এবং মো. শাহিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে পুলিশের সহায়তায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৭:২০ মিনিটে এই অভিযানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
This website uses cookies.