ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের খাবারের বগিতে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতের এই ঘটনায় মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক (২২) এবং নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর এলাকার ওই নারী রোববার রাতে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনটিতে ওঠেন। যেহেতু ট্রেনটির সিরাজগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি নেই, তাই তিনি পার্বতীপুর স্টেশনে নামার পরিকল্পনা করেছিলেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশন অতিক্রম করার পর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তাঁকে দেহ তল্লাশির কথা বলে খাবারের বগিতে নিয়ে যান। সেখানে ওই দুই পুলিশ সদস্য তাঁর শ্লীলতাহানি করেন এবং পরে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক তাঁকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ চলন্ত ট্রেন থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাটোরে আবদুলপুর এলাকার বাসিন্দা আবু বক্করকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মামলায় অভিযুক্ত নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যের বিষয়ে ওসি দুলাল উদ্দিন বলেন, ওই দুই পুলিশ সদস্য ঘটনায় জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.