
অনলাইন ডেস্ক (প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩৪): সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বক পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়। এই কর্মসূচিতে জেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
বক পয়েন্টে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন। তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সংগ্রাম করেছেন। আর বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্রের এক নতুন পথে অগ্রসর হচ্ছে।
বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে সাবেক এই সংসদ সদস্য বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশে কোনো গণতন্ত্র ছিল না। সে সময় কেবল হত্যা ও গুমের রাজনীতি চলেছে। আজ দেশ সেই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে। একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এ সময় জেলা বিএনপির সদস্যসচিবসহ বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২