
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে তাদের বেতন দ্বিগুণ হয়ে যাবে—বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়বে কি না—এমন বিতর্কের প্রতিক্রিয়ায় উপদেষ্টা বলেন, ‘একটা জিনিস মিস করছি, বেতন কি অনেক বেড়ে যাবে? আমি কথা বলে দেখেছি, অনেক সরকারি কর্মচারী আছেন, তাঁদের অনেকের বেতন ইনক্রিমেন্ট হতে হতে ওই পর্যায়ে (নতুন স্কেলের মতো) চলে গেছে। আমি অনেককে হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পরে তাঁদের বেতন আসলে কত টাকাই–বা বাড়বে?’
জাহেদ উর রহমান আরও বলেন, ‘দেখে মনে হচ্ছে, ১০০ শতাংশ স্কেলে যখন উন্নীত হয়ে যাবে, বেতন দ্বিগুণ হয়ে যাচ্ছে। কথাটি কিন্তু এ রকম নয়। আমরা কি পয়েন্টটি ধরতে পেরেছি? অনেক সিনিয়র কর্মচারী আছেন, তাঁদের বেতন ইনক্রিমেন্ট হতে হতে নতুন বেতন স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।’ তার মতে, এটি মূলত বৈষম্য কমানোর জন্য নেওয়া একটি পদক্ষেপ।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের মধ্যে মূল বেতন বৃদ্ধি মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এছাড়া ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোর ভাতা একযোগে কার্যকর হবে।
নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। আর গ্রেড ১২ থেকে ২০ পর্যন্ত বাড়ানোর হার ১১৫ থেকে ১৪২ শতাংশ। সেই হিসাবে সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হবে ২০ হাজার টাকা। সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২