প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২১
চট্টগ্রামের বোয়ালখালীতে নিরাপত্তা জালে আটকা পড়া একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ১৪ কেজি। মঙ্গলবার সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকার একটি বাগান থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাগানের নিরাপত্তা জালে সাপটি আটকে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমকে খবর দেওয়া হয়। খবর পেয়ে উদ্ধারকারী দলের সদস্যরা সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।
উদ্ধারকারী দলের সদস্য আমীর হোসাইন শাওন জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে জাল কেটে নিরাপদে সাপটিকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে সাপটিকে ওই এলাকার একটি কৃষিজমিতে অবমুক্ত করা হয়েছে।
ভোলার চরফ্যাশনে ইমামতির পাশাপাশি গত তিন দশক ধরে সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন…
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…
সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…
আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের…
বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।…
রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
This website uses cookies.