
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব কাথরিয়া ডিগ্রিপাড়া বইশ্যাবর বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন এবং তিনি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ মিয়ার একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামত করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে আবদুর রহমান গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইউপি সদস্য রফিক আহমেদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে গিয়ে আবদুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন। একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা মোহাম্মদ মিয়া মানসিকভাবে দিশেহারা হয়ে পড়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২