
চট্টগ্রামের ভূজপুর থানার গহিন পাহাড়ি এলাকার শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে চুরির ঘটনায় নয়ন চন্দ্র নাথ ওরফে নয়ন দেবনাথ নামের ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে তাকে একটি খণ্ডিত পিতলের ত্রিশূলসহ আটক করা হয়। গ্রেপ্তারকৃত নয়ন কক্সবাজারের কুতুবদিয়া থানার উত্তর কৈয়ারবিল এলাকার সুনীল চন্দ্র নাথের ছেলে এবং বর্তমানে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় বসবাস করেন।
পুলিশ ও মন্দির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার দুপুরে মন্দিরে ভক্ত সেজে প্রবেশ করেন নয়ন। সুযোগ বুঝে তিনি মন্দিরের দানবাক্স ভেঙে আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা এবং পিতলের একটি ত্রিশূল চুরি করেন। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মামলার বাদী শিমুল কুমার নাথ জানান, ত্রিশূলটি পিতলের তৈরি এবং এর বাজারমূল্য প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। রোববার দুপুরে ব্রাহ্মণ পূজা দিয়ে বের হওয়ার পর দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।
চুরির ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং শুরুতে মামলা করতে ইতস্ততবোধ করলেও পরে পুলিশের জোরাজুরিতে মামলা দায়ের করেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে নয়ন চন্দ্র নাথ চুরির কথা স্বীকার করেছেন। পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, তিনি এর আগেও একই মন্দিরে চুরির ঘটনা ঘটিয়েছিলেন। জেলা পুলিশের তদারকিতে চোর শনাক্তের জন্য অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২০: ০৩আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২০: ০৬
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, চুরির ঘটনার পর মন্দিরের লোকজন বিষয়টি পুলিশকে জানান। মন্দিরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে তারা পুলিশের ওপর ক্ষোভও প্রকাশ করেন। পরে জেলা পুলিশের তদারকিতে চোর শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়। একপর্যায়ে রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে নয়ন চন্দ্র নাথকে আট
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২