Header Premium (728×90)

Categories: জাতীয়

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দ্রুত সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী

দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা শিক্ষক সংকট নিরসন এবং পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপনের মাধ্যমে ল্যাব আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (৩১ আগস্ট) দুপুরে চীন সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষক নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে কারিগরি ও সাধারণ উভয় ক্ষেত্রেই শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে। তবে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষক পদ পূরণ এবং ল্যাব আধুনিকায়নের বিষয়টিকে সরকার অগ্রাধিকার তালিকায় রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষায় কেবল নতুন ভবন নির্মাণ যথেষ্ট নয়। বরং ল্যাব, কারিকুলাম ও শিক্ষকের সমন্বয়ে একটি কার্যকর 'ইকোসিস্টেম' গড়ে তোলা প্রয়োজন। চীন সফরের অভিজ্ঞতার আলোকে তিনি জানান, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মেলবন্ধন ঘটিয়ে কীভাবে আধুনিক ল্যাব ও দক্ষ জনবল তৈরি করা যায়, সেই মডেল অনুসরণ করে দেশের টেক্সটাইল ও টেকনিক্যাল ইকুইপমেন্টগুলো আধুনিকায়ন করা হবে।

ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক চাহিদার কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শিক্ষা বাজেটে বরাদ্দ বাড়িয়েছেন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে (টিভিইটি) লাইফলাইন হিসেবে গ্রহণ করেছেন। এছাড়া বিশ্ব শ্রমবাজার ও দেশি-বিদেশি শিল্পের চাহিদা পূরণে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার পাশাপাশি চীনা, জাপানি, কোরিয়ান ও আরবি ভাষার মতো তৃতীয় ভাষা যুক্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

25 minutes ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

33 minutes ago

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

1 hour ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

1 hour ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

1 hour ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

2 hours ago

This website uses cookies.