
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় এক নারীর মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শেখ ফরিদ। রোববার বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া ভুক্তভোগীর ব্যাগটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে দক্ষিণের ডিসি হাবিবুর রহমান জানান, ছিনতাইকারী চক্রের মূল হোতা শেখ ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভুক্তভোগী সাইদা তানিয়া তুলি জানান, রাতে কাজির দেউড়ির শপিং ব্যাগের সামনে দিয়ে যাওয়ার সময় তার মোবাইল ও ব্যাগ ছিনতাই করা হয়। ছিনতাইয়ের সময় তিনি হাতে প্রচণ্ড আঘাত পান। নিজের ফোনে গুরুত্বপূর্ণ বিভিন্ন অ্যাপ লগইন করা থাকায় তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান এবং এ ধরনের কোনো লেনদেন না করার পরামর্শ দেন।
এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সাইদা তানিয়া তুলি নামে এক ভুক্তভোগী জানান, রাত ৯টায় কাজির দেউড়ি শপিং ব্যাগের সামনে থেকে তার মোবাইল ও ব্যাগ ছিনতাই হয়। ছিনতাইয়ের সময় তার হাতে প্রচণ্ড ব্যথা পান বলেও উল্লেখ করেন তিনি। মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ বিভিন্ন অ্যাপ লগইন করা থাকায় পরবর্তী সময়ে কোনো ধরনের লেনদেন না করার জন্য স
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২