
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন বিহারী ক্যাম্পের ফয়সাল (২২), মো. ওয়াসীম (২৪), মো. সায়েম (২২), আনিছ মল্লিক (৫৫), মো. নাছির (৪০), কদমতলীর হাবিবুর রহমান (২৪), আবদুল হামিদ (৩৮), সুমিলপাড়ার মো. রাজ (২২), হাগুড্ডু মিয়া (৫০), আইলপাড়ার মো. সুলতান (৩৫), নাভানা সিটির মো. রাসেল (২৯), সোনামিয়া মার্কেটের মিলন (৪০), সুমিলপাড়া নতুন বাজারের সেন্টু মিয়া (২৪), মিজমিজি পাগলাবাড়ির হেলাল মিয়া (২৭), মো. রিয়াজ (২১), মো. আরিফ (২৬) এবং সিআই খোলার রানা হোসেন (৩৪)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত ১৭ জনকে রোববার আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২