রাজধানীর গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটা এই সহিংসতায় নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন চা-দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং আশা আক্তার (২০)।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য মো. মনির হোসেন এবং তাঁর ভাগনে রাসেল মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অটো সজলের লোকজনকে মারধর করেন। এরপর মনির হোসেন তাঁর কাছে থাকা একটি অবৈধ পিস্তল ব্যবহার করে ওই এলাকার বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেন এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। ঘটনার পর তারা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান।
আহত আলমগীরের বাবা সাইদুল ইসলাম জানান, আলমগীর বাসায় ছিলেন এবং কাউকে তাকে ডাকলে তিনি বাইরে বের হয়ে চা-দোকানের দিকে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, আহত আলমগীরের মাথায়, সিয়ামের বুকের বাঁ পাশে এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক মো. রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.