Header Premium (728×90)

Categories: জাতীয়

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল একটি মাইলফলক হতে যাচ্ছে। রবিবার (৩০ আগস্ট) চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ডেনমার্কভিত্তিক বিশ্বখ্যাত টার্মিনাল অপারেটর এপিএম টার্মিনালস্ ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে এই প্রকল্প বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এই কন্টেইনার টার্মিনালটি শুধু চট্টগ্রাম বা বাংলাদেশেরই নয়, বরং পুরো অঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার বিষয়ে তিনি বলেন, বাণিজ্যিক রাজধানী আসলে ঘোষণা দিয়ে করার বিষয় নয়, এটি কাজের মাধ্যমে হওয়ার বিষয়। চট্টগ্রামে এই ধরনের আরও অনেক প্রকল্প ও বিদেশি বিনিয়োগ আসার মাধ্যমে এটি সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে রূপ নেবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বর্তমান নির্বাচিত সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব এবং তাদের একটি উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক কর্মসূচি রয়েছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করার চেষ্টা চলছে। ডেনমার্কের এপিএম টার্মিনালসের বিনিয়োগকে একটি মাইলস্টোন আখ্যা দিয়ে তিনি জানান, তারা লালদিয়ায় আধুনিক বন্দর নির্মাণ করবে এবং পর্যায়ক্রমে এই বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এই টার্মিনালের মাধ্যমে আঞ্চলিক বন্দরগুলোও কন্টেইনার হ্যান্ডলিং করতে পারবে, যার ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণশক্তি। এখানে আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগের আলোচনা চলছে। পিপিপি পদ্ধতিতে লালদিয়া এপিএম টার্মিনালে এই বড় বিনিয়োগ দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যকে আন্তর্জাতিক মানে নিয়ে যাবে, যা জাতির জন্য একটি সুসংবাদ।

স্বাগত বক্তব্যে এপিএম টার্মিনালসের প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ ডেভিড জানান, এই টার্মিনালে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এখানে ৭টি শিপ-টু-শোর গ্যান্ট্রি ক্রেন, ৩২টি ইলেকট্রিক রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৪১টি ইলেকট্রিক টার্মিনাল ট্র্যাক্টর থাকবে, যা চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, দেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি এবং ৯৮ শতাংশের বেশি কন্টেইনার হ্যান্ডলিং করে এই বন্দর। আগামী ১০ বছরে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করে তিনি বিদেশি অংশীদারদের স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, এপিএম টার্মিনালস বিভি’র গ্লোবাল হেড অব বিজনেস ইমপ্লেমেন্টেশন জ্যাক ক্রেইগ এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আমিরুল হক এবং চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

7 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

9 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

12 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

32 minutes ago

বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার

রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…

37 minutes ago

সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…

49 minutes ago

This website uses cookies.