গাজীপুরের টঙ্গীতে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিয়ান আহমেদ আলফি (২২) টঙ্গীর মরকুন কোকাকোলা গেট এলাকার বাসিন্দা মৃত ইয়াছিন ইকবালের ছেলে। শুক্রবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের আল আমিন বেকারির বিপরীত পাশ থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্টেশন রোড এলাকায় এক ব্যক্তি ভুয়া পুলিশ সদস্য হিসেবে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি হুটার, একটি খেলনা পিস্তল, একটি সিগন্যাল লাইট এবং একটি প্রাইভেটকার (রেজিঃ নং—ঢাকা মেট্রো-গ ৩৬-৬৩৫৯) জব্দ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ভুয়া পুলিশ পরিচয়দানকারী আলফির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্টেশন রোড এলাকায় এক ব্যক্তি ভুয়া পুলিশ পরিচয়ে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের আল আমিন বেকারির বিপরীত পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি ওয়াকিটকি, ১টি হুটার, ১টি খেলনা পিস্তল, ১টি সিগন্যাল লাইট এবং ১টি প্রাইভেটকার (রেজিঃ নং
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.