
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ছয় মাসে দেশে ৫৫০টি খুনের ঘটনা ঘটেছে এবং সেই সঙ্গে অসংখ্য ধর্ষণের ঘটনাও ঘটেছে। এছাড়া সাধারণ মানুষ বর্তমানে গ্যাস, বিদ্যুৎ ও সার সংকটে ভুগছে, যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। বৃহস্পতিবার রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র হতাশা প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখনো এই হত্যাকাণ্ডের কোনো ক্লু বের করতে পারেনি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো একেক সময় একেক ধরনের কথা বলছে, যা নিয়ে ধোঁয়াশা কাটছে না।
এই হত্যাকাণ্ডকে অমানবিক, বর্বর, পৈশাচিক ও ঘৃণ্য আখ্যা দিয়ে তিনি আরও বলেন, একটি শিক্ষিত পরিবারের সব সদস্যকে এভাবে হত্যার পরও প্রশাসন ও গোয়েন্দা বিভাগ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ ধরনের পরিস্থিতিতে সমাজে আমাদের নিরাপত্তা কোথায়, এমন প্রশ্নও তোলেন তিনি।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, শূরা কমিটির সদস্য মমতাজ এবং মহানগর আমির এটিএম আজম খানসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২