Header Premium (728×90)

Categories: জাতীয়

সাভারে দুই কোরের বার্ষিক সম্মেলনে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কোর অব মিলিটারি পুলিশের (সিএমপি) গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে তিনি সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরভিঅ্যান্ডএফ কোরের উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারে অনুষ্ঠিত পৃথক দুটি বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ দিন সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিঅ্যান্ডএস) মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান কোরের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিব্যয় করেন। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সিএমপির অবদানের কথা স্মরণ করে তিনি প্রতিটি সদস্যকে আরও দক্ষ ও পেশাদার হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

একই দিনে সাভারের রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) ডিপোতে আরভিঅ্যান্ডএফ কোরের চতুর্থ বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সম্মেলনে তিনি আরভিঅ্যান্ডএফ কোরের ঐতিহ্য ও দেশের সেবায় এর অবদানের কথা তুলে ধরেন। সেনাপ্রধান কোরের অধীনস্থ ফার্মগুলোর উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ও গবেষণার সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন, যা সেনাবাহিনীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

দুটি সম্মেলনেই সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট; ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট; আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং; সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল; আরভিঅ্যান্ডএফ কোরের কর্নেল কমান্ড্যান্ট; ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট; এবং ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার এরিয়া কমান্ডার। এ ছাড়া সেনাসদর ও সাভার এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কোরের অধিনায়কেরা সম্মেলনে অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ঈশ্বরদীতে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৬০ বছর…

19 minutes ago

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭…

31 minutes ago

হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ

পোর্টসমাউথের মাঠে শেফিল্ড ইউনাইটেডের ৩-২ গোলের পরাজয়ের ম্যাচে হামজা চৌধুরীর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ কোচ…

59 minutes ago

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত…

1 hour ago

খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে

সকালের নাশতা কিংবা বিকেলের আড্ডায় জনপ্রিয় খাবার শিঙাড়া। তবে খালি পেটে এটি খেলে হজমের সমস্যা,…

1 hour ago

পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত ২০ জন শিক্ষার্থী ও…

1 hour ago

This website uses cookies.