
চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মডেলের ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চোরাই মোবাইল কেনাবেচা চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ছাদেক (৩৮)। তিনি সিলেটের শাহপরান (র.) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো. কুতুব আলীর ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাত ১২টার দিকে মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে ছাদেককে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে বিভিন্ন মডেলের ১৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাদেক স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে অবৈধভাবে চোরাই মোবাইল কেনাবেচার কাজে জড়িত। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, চোরাই মোবাইল কেনাবেচা ও ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। প্রযুক্তিনির্ভর তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর মালিকানা যাচাইসহ এ ঘটনার সাথে জড়িত মূল হোতাসহ সকলকে আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছেন ওসি। অপরাধ দমনে চেকপোস্ট তল্লাশি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার কথাও জানিয়েছে মিরসরাই থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২