Header Premium (728×90)

Categories: জাতীয়

পুলিশে ১৪ হাজার ৪০০ নতুন পদে নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ বাহিনীতে জনবল সংকট নিরসনে নতুন করে ১৪ হাজার ৪০০টি পদ সৃজনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় ৪ হাজার নিরস্ত্র উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। এই পদগুলো সৃজন করা হলে রংপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের জনবল বাড়বে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতায় গ্রেড-১০-এর ৪ হাজার নিরস্ত্র এসআই পদে নিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল।

গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়াতে ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেছিলেন।

এছাড়া আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি পূরণের পরিকল্পনাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রাজস্ব বাজেটের আওতায় প্রয়োজনীয় যানবাহন ও জলযান কেনার উদ্যোগ নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…

2 minutes ago

খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে…

6 minutes ago

মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা

মহাবিশ্বে প্রাণের বিকাশের জন্য পৃথিবীর চেয়েও অনুকূল পরিবেশসম্পন্ন ‘সুপারহ্যাবিটেবল’ গ্রহের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা…

32 minutes ago

ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

আলাস্কায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি…

43 minutes ago

বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩

ভারতের বিহারের বৈশালী রাঘোপুর এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার…

1 hour ago

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর…

2 hours ago

This website uses cookies.