
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার সঙ্গে নির্বাচন কমিশনের তিন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
নির্বাচন কমিশন দপ্তর থেকে জানানো হয়েছে, দেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানোর উদ্দেশ্যেই নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে যান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পরে তারা নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় আধা ঘণ্টা স্থায়ী এই সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনাররা বঙ্গভবন ত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২