নিষিদ্ধ সংগঠন ছাড়া দেশের যেকোনো ব্যক্তি বা সংগঠনের সভা-সমাবেশ করা এবং সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি মন্তব্য করেন যে, জনগণ যাতে নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন আইনমন্ত্রী। দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমরা সামনে এগিয়ে যেতে চাই, পেছনে যেতে চাই না। আমাদের ভুল হতে পারে, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা জুলাই সনদের পথ ধরেই এগোতে চাই।”
গুমের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী জানান, গত ছয় মাসে একটি গুমের ঘটনা ঘটেছে এবং আরও তিনটি ঘটনার তদন্ত চলছে। গুমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া মানবাধিকার ও গুম প্রতিরোধ আইনের বিষয়ে তিনি জানান, প্রস্তাবিত আইনের কিছু জটিলতা পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন শেষে তা সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে মিথ্যা মামলা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশে কোনো মিথ্যা মামলা হচ্ছে না, এমন দাবি করা যাবে না। তবে বিষয়টি নিয়ে সরকার সতর্ক রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান যতদিন কার্যকর থাকবে, ততদিন প্রয়োজন অনুযায়ী এতে সংস্কার করা হতে পারে। তবে এ সংক্রান্ত কমিটির কোনো প্রস্তাব বা নাম এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে…
গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত শিবিরকর্মী রেজবুল হক সরকার প্লাবন হত্যা মামলার অন্যতম আসামি ও শ্রমিক লীগ…
ড. মুহাম্মদ ইউনূসকে ধারাবাহিকভাবে হয়রানি ও অনলাইনে অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন…
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে…
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির…
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার…
This website uses cookies.