Header Premium (728×90)

Categories: জাতীয়

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন সুরুজ মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মালেক। সোমবার বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা গেছে, মাদক নির্মূলের উদ্দেশ্যে আয়োজিত এই সমাবেশে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, বক্তব্য শুরু করার মাত্র তিন মিনিটের মধ্যেই অধ্যক্ষ আবদুল মালেক হঠাৎ জ্ঞান হারিয়ে টেবিলের ওপর পড়ে যান।

উপস্থিত প্রশাসন ও সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সিলেটে হাম ও উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের…

3 minutes ago

নেপাল সীমান্তে হিমালয় কন্যার বুকে প্রলয়ংকরী জলবোমার আঘাত

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট এক প্রলয়ংকরী জলোচ্ছ্বাসে রাসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলা বিপর্যস্ত। শত…

8 minutes ago

সিরাজগঞ্জের হাড়ের গুঁড়ো এখন ওষুধ শিল্পের বড় চাহিদা মেটাচ্ছে

সিরাজগঞ্জের কালিয়া গ্রামে গড়ে ওঠা যমুনা বোন মিল থেকে উৎপাদিত হাড়ের গুঁড়ো দেশের বিভিন্ন ওষুধ…

18 minutes ago

অর্থনৈতিক চাপে ‘ভূমিকম্পের মতো’ পাল্টা আঘাতের হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের জবাবে পাল্টা আঘাতের হুমকি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, অর্থনৈতিক…

18 minutes ago

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন ও উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন মৎস্য ও…

29 minutes ago

জামায়াত ১৬ বছর আ.লীগের ভেতরে লুকিয়ে ছিল: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

49 minutes ago

This website uses cookies.