
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বাহাত্তরের সংবিধানকে ভিত্তি হিসেবে রেখেই সংবিধান সংস্কারের কার্যক্রম পরিচালনা করা হবে। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অনেকেই বাহাত্তরের সংবিধান পুরোপুরি বাতিলের কথা বললেও বাস্তবে তা সম্ভব নয়, কারণ এই সংবিধান এখনো দেশের আইন অনুযায়ী বলবৎ রয়েছে। তাই সংস্কার প্রক্রিয়ায় এই সংবিধানকে সামনে রেখেই অগ্রসর হতে হবে। তিনি এ বিষয়ে সবাইকে বাস্তবসম্মত চিন্তা করার আহ্বান জানান।
আসাদুজ্জামান আরও বলেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে যেসব পরামর্শ বা মতামত আসবে, সেগুলো যদি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হয়, তবে সরকার তা বিবেচনা করে গ্রহণ করবে।
সুশাসন ও সরকারের জবাবদিহিতা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকারকে সবসময় সমালোচনার তোপের মুখে রাখা প্রয়োজন। তার মতে, সমালোচনা ছাড়া সরকার সঠিক পথে চলতে পারে না। তবে তিনি এও উল্লেখ করেন যে, সরকার সমালোচনাকে ইতিবাচকভাবেই মূল্যায়ন করে, কিন্তু সমালোচকদের ব্যবহৃত ভাষার প্রয়োগের ক্ষেত্রে সচেতন থাকা উচিত।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২