
দেশের বিদ্যুৎ সংকটের প্রধান কারণ গ্যাস আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী)। রোববার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী) অভিযোগ করেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদ কোনো উন্নয়নমূলক কাজ করেনি, বরং গ্যাস আমদানির নামে দেশের অর্থ লুটপাট করেছে। তিনি জানান, অদূর ভবিষ্যতে তারেক রহমান সরকারের নেতৃত্বে এই সমস্যার সমাধান করা হবে।
প্রেস সচিব আরও বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদ্যুতের আর কোনো সমস্যা থাকবে না। তিনি বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে উল্লেখ করে বলেন, সব ধর্ম, বর্ণ ও মতের মানুষকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক ও চিকিৎসকসহ সব পেশার মানুষের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে। ২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তনের দিন 'আই হ্যাভ এ প্ল্যান' বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা অবশ্যই সফলভাবে বাস্তবায়ন করা হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে এবং এ জন্য জনসাধারণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ এবং জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২