
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করবে না। শনিবার ঢাকায় 'বাংলাদেশ আর্থ্রোস্কোপি এন্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি' আয়োজিত '2nd Dhaka International Knee Summit 2026' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও জ্ঞানের সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সুপার-স্পেশালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা অপরিহার্য। ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মেটাতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল ও বিভাগগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন। তবে তিনি এই তহবিলের দক্ষ ও সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, রোগ প্রতিরোধ এবং মানসম্মত সেবা নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, এমপি। এছাড়া ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা এতে অংশ নেন। বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডা. এম. আলী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য খাতে রেকর্ড বাজেট বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে ছয়জন বিশেষজ্ঞ ডাক্তারকে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ হতে ফেলোশিপ প্রদান করা হয় এবং 'Save your knees' শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২