
রংপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়ায় অবস্থিত একটি নির্মাণাধীন ভবন থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটির দ্বিতীয় তলা থেকে এই লাশগুলো উদ্ধার করেন। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
স্থানীয়দের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার থেকেই ওই বাড়ি থেকে পরিবারের কাউকে বাইরে বের হতে দেখা যায়নি এবং বাড়িটিতে কোনো আলো জ্বলছিল না। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা সন্দেহবশত পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা সিঁড়ির গেটের তালা ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা এবং মেয়ে প্রার্থীর মরদেহ সিঁড়িঘরে পাওয়া গেছে। এছাড়া ছেলে প্রীয়মের মরদেহ একটি খাটের নিচে পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল মাবুদ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মৃত্যুর কারণ ও সময় নিশ্চিত হতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় মাছুয়াপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০: ২৯আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০০: ৩৫
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২