
চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহ দেশের সকল মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধীদের ধরার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া না হলেও, খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২