
নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও পলিসিগত পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এই পরিবর্তন ছাড়া নেতৃত্বের স্থানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর সিদ্ধেশ্বরীতে 'তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার' শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দেশে দীর্ঘসময় নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীর ক্ষমতায়ন হয়নি। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্ব একেবারেই শূন্যের কোঠায়। তিনি উল্লেখ করেন, যদি এসব তৃণমূল পর্যায়ে নারীদের মনোনয়ন দেওয়া হতো, তাহলে তারা জাতীয় পার্লামেন্টে আসার সুযোগ পেতেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, একটি আসনে তিনজনের মধ্যে একজন নারী প্রার্থী থাকলেও তাকে কখনোই সেভাবে প্রমোট করা হয় না। পদে পদে বাধা আসলেও তা উপেক্ষা করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২