
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে নতুন মন্ত্রী হিসেবে যোগ দিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পরপরই রাতেই তার দপ্তর বণ্টন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী, ড. মঈন খান বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার এক নম্বর বা ক্রমিক ১-এর মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।
ড. মঈন খান বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম নেতা। তিনি বিএনপির সাবেক রাজনীতিবিদ ও খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ছেলে এবং তার হাত ধরেই রাজনীতিতে তার হাতেখড়ি। ড. মঈন খান ২০০৯ সালের ডিসেম্বর থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগেও তিনি বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি তথ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি (পরবর্তীতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২